লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আমেরিকান ক্লাবটি। এর মাধ্যমে মেসির সঙ্গে একই দলে খেলবেন কাসেমিরো, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার একাধিক ক্লাসিকোয় যার মুখোমুখি হয়েছিলেন তিনি।
বুধবার এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত হওয়া এই চুক্তির মাধ্যমে ২০২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন কাসেমিরো। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরই তাকে খেলাতে পারবে মিয়ামি।
চৌত্রিশ বছর বয়সী কাসেমিরো গত মৌসুম শেষে চুক্তি ফুরিয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সেই ধারণাই সত্যি হলো।
নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান ফুটবলার জানান, আরও শিরোপা জেতার তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন কাসেমিরো ফ্লোরিডায় মেসি ও লুইস সুয়ারেজের সাথে একই দলে যোগ দেবেন। অথচ এই দুই তারকার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছরে তিনি নিয়মিত মাঠ কাঁপিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন আহম্মেদ
সহ সম্পাদক : আছিয়া উদ্দিন লীনা
সম্পাদকীয় কার্যালয় :
৬৯৮/এ, উত্তর কাফরুল
মিরপুর, ঢাকা-১২১৬।
Copyright @2023 Tnews24