• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি এখন থেকে টাকমাথা ঈগল 

রিপোর্টার নাম: / ১৩২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মেয়াদের শেষ দিকে এসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে ধারাবাহিকতাতেই মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টাকমাথা ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

এদিন ৫০টি বিলে স্বাক্ষর করেছেন বাইডেন। টাকমাথা ঈগলকে স্বীকৃতি দেওয়া ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছেন তিনি। যেমন, কোনও অভিযোগে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন উত্তোলন করতে পারবেন না- এমন একটি বিলেও স্বাক্ষর করেছেন তিনি।  

যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নৃশংসতা ও মৃত্যু প্রতিরোধে প্রথমবারের মতো ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন তিনি। এছাড়া, সেলিব্রিটি প্যারিস হিলটন সমর্থিত আরেকটি বিল অনুমোদন করেছেন বাইডেন, যা যুবসমাজের কল্যাণ ও সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনে।  

কিছু দিন আগেই লোকবল সংকটে থাকা ফেডারেল আদালতে ৬৬ জন নতুন বিচারক নিয়োগে ভেটো দিয়েছেন বাইডেন। এছাড়া আরও কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে নিজ সন্তান হান্টার বাইডেনের জন্য নিঃশর্ত ক্ষমা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ আসামির মধ্যে ৩৭ জনের দণ্ড মওকুফ করে তাদের আজীবন কারাবাসের ঘোষণা দিয়েছেন তিনি।  

নবনির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময় বাকি। ওভাল অফিসের চেয়ারে ট্রাম্প বসার আগেই নিজের অগ্রাধিকার তালিকায় থাকা সব কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করছেন বাইডেন। পাশাপাশি রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণের বিভিন্ন প্রকল্প ও ইউক্রেনের জন্য অস্ত্র ক্রয় সংক্রান্ত অর্থ ছাড় করাতেও যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ