• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]

পাকিস্তান টেস্ট কোচ গিলেস্পির পদত্যাগ

রিপোর্টার নাম: / ১৪০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি। টেস্ট দলের কোচ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে দলের দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানান। ক্রিকবাজকে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘গিলেস্পি পদত্যাগ করেছেন।’ যদিও বিশদ ব্যাখ্যা তিনি দেননি।

গিলেস্পির সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি। তারপর থেকেই তার পদত্যাগের ইঙ্গিত মিলেছিল। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ গিলেস্পি। সর্বশেষ ঘটনা তাকে বিকল্প ভাবতে বাধ্য করছে বলে জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। কারণ দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে তার সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি।

নিয়েলসনকে এই বছরের আগস্টেই নিয়োগ দেয় পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তিনি নিজেও মনে করছিলেন, দলের সঙ্গে ভালো বোঝা পড়া হয়ে গেছে তার। এবং দক্ষিণ আফ্রিা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ ভাবছিলেন।  কিন্তু পিসিবি হঠাতই জানিয়ে দিয়েছে, তাকে আর প্রয়োজন নেই!

এটা জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো হয়নি। যা মোটেও ভালোভাবে নেননি সাবেক অজি তারকা। তাতে বিগত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে তার ক্ষমতা যে খর্ব হচ্ছে এই সর্বশেষ উদাহরণ ক্ষোভ বাড়িয়েছে তার। 

অক্টোবরে সিলেকশন প্যানেল থেকেই সরিয়ে দেওয়া হয় তাকে। এখন শুধু তার ভূমিকা একজন ম্যাচ ডে অ্যানালিস্টের! 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ