• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুলিশি হেফাজতে আল্লু অর্জুন!

রিপোর্টার নাম: / ১৫৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

‘পুষ্পা-২: দ্য রুল’- এর প্রিমিয়ারের সময় পদদলিত হওয়ার ঘটনায় আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর)  গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

৪ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি মুভি থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর প্রিমিয়ারে প্রচুর দর্শক জড়ো হয়। সেসময় পিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলা মারা যান এবং তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরেই আল্লুকে যেতে হলো থানা পর্যন্ত। 

উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ দ্য রুল’ সিনেমায় পুষ্পা রাজের ভুমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিল। এছাড়াও রয়েছেন জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজ প্রমূখ। সিনেমাটি এরই মধ্যে সবচেয়ে কম সময়ে হাজার কোটি রুপির বেশি আয় করছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম।

সূত্র: হিন্দস্তান টাইমস    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ