• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]

ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভালো লাগার কথা জানালেন উপদেষ্টা ফাওজুল কবির

রিপোর্টার নাম: / ৯৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভালো লাগার কথা জানালেন উপদেষ্টা ফাওজুল কবির

২০২৩ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার হয়েছেন ‘সকাল সন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। আজ শুক্রবার পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে রাহেনুরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ৫০ হাজার টাকার চেক জিতে নেন রাহেনুর ইসলাম। এই বিভাগে রানার-আপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আজকের অনুষ্ঠানে আমার একটা জিনিস ভালো লেগেছে, আরেকটা লাগেনি। আগে ভালো লাগারটি বলি। অনেকে বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব আছে বলে থাকেন। তবে আজকের অনুষ্ঠান প্রমাণ করে যে, আমাদের এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এক। আর যে জিনিসটি ভালো লাগেনি, সেটি হলো- আমি আশা করেছিলাম, একজন মহিলা ক্রীড়া সাংবাদিক এখানে অন্তত মনোনীত হবেন, সেটা হয়নি। আমি আশা করবো, আগামী অনুষ্ঠানে এই ঘাটতিটা হয়তো পূরণ হবে।’

অন্যদিকে, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘আমি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে বিএসপিএ’র কাছ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে, তারা আমাদেরকে বেছে নিয়েছেন পার্টনার হিসেবে গত ৯ বছর ধরে এই স্বনামধন্য গর্বিত অনুষ্ঠানটির স্পন্সরশিপ করার জন্য। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতাবদ্ধ। আমি বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত পারি, তা চালিয়ে যাবো।’

এর আগে এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, জাহিদ রহমান ও চিন্ময় সাহাকে সম্মাননা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ