• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘নো ভিসাসহ’ ৪ সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বি‌বেচনার দাবি ব্রিটিশ এম‌পি আপসানার

রিপোর্টার নাম: / ১৩৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নো ভিসাসহ চার‌টি সেবার ফি বৃ‌দ্ধি পুনর্বি‌বেচনার দাবি জা‌নি‌য়ে‌ছেন ব্রিটিশ বাংলা‌দেশি এম‌পি আপসানা বেগম। তি‌নি শুক্রবার (১৩ ডি‌সেম্বর) ব‌লে‌ছেন, ‘আমি বাংলাদেশ হাইকমিশনের কাছে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ফি বাড়ানোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। অনেক বাংলাদেশি মনে করেন, নতুন নির্ধারিত ফি অনেক বেশি।’

ব্রিটিশ পাসপোর্টধারীসহ বি‌দেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন‌্য ‘নো ভিসা’ ফি ৪৬ ইউরো থেকে ৭০ ইউরোতে বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনার খবর সপ্তাহখানেক আগে ব্রিটে‌নের বাংলা‌দেশি ক‌মিউনি‌টি‌তে ছড়িয়ে পড়‌লে তীব্র ক্ষোভ ও প্রতি‌ক্রিয়ার সৃষ্টি হয়।

ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলা‌দেশি বসবাস ক‌রেন যা‌দের ব্রিটিশ নাগ‌রিকত্ব তথা ব্রিটিশ পাস‌পোর্ট র‌য়ে‌ছে। তা‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের ক্ষে‌ত্রে ‘নো ভিসা’ নি‌তে হয়। ডি‌সেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ বাংলা‌দেশি প‌রিবার নি‌য়ে দে‌শে যান। এমন প‌রি‌স্থি‌তি‌তে হঠাৎ ক‌রে নো ভিসার ফি বৃ‌দ্ধির খব‌রে ক‌মিউনি‌টি‌তে প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হয়।

তারা ব‌লেন, ফি বাড়ানোর আগে প্রবাসীদের মতামত নেওয়া, হা‌তে কিছু‌দিন সময় রে‌খে আগে থে‌কে প্রচারণার প্রয়োজন ছিল।

বাংলাদেশ হাইক‌মিশ‌নে‌র কর্মকর্তারা জানান, সরকার গত চার তা‌রিখ থে‌কে ফি বা‌ড়ি‌য়ে তা অবিল‌ম্বে কার্যকর করার কথা ব‌লে‌ছে। কিন্তু আমরা লন্ডন হাইক‌মিশ‌নে এখ‌নও পু‌রনো রে‌টে ফি গ্রহণ কর‌ছি। ব্রিটে‌নে তা আগামী ১৭ ডি‌সেম্বর থে‌কে কার্যকর হ‌বে।

তারা আরও জানান, নো ভিসা, নাগ‌রিকত্ব ত‌্যাগ, দ্বৈত নাগ‌রিকত্ব ও পু‌লিশ ক্লিয়া‌রেন্স- শুধু এ চার‌টি সেবার ফি বে‌ড়ে‌ছে। বাকি সব সেবার ফি অপ‌রিবর্তিত র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ