• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বড় লাফ

রিপোর্টার নাম: / ১০২ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় সাফ জিতে সবার মেজাজ বেশ ফুরফুরে। সংবর্ধনার পাশাপাশি বোনাসও পাচ্ছেন সাবিনা-সানজিদারা। আজ আরও সুখবর পেয়েছেন তারা। মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এখন তারা ১৩২তম স্থানে।

যদিও সাফ খেলে আসার পর বাংলাদেশ আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। আপাতত সবাই বিশ্রামে আছেন। সেই সাফ খেলে আসার পরই র‌্যাঙ্কিংয়ে এমন লাফ দিয়েছে পিটার বাটলারের দল। 

তবে যাদের হারিয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বার সাফ জিতেছে, সেই নেপাল ও ভারত কিন্তু অনেক এগিয়ে রয়েছে। ভারত ৬৯ ও  নেপাল রয়েছে ১০৩তম স্থানে। 

নতুন বছরে ফেব্রুয়ারি-মার্চের ফিফা উইন্ডো থাকলেও আদৌ বাংলাদেশ নারী দল ম্যাচ খেলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এখনও পর্যন্ত নতুন বছরের সূচি জানাতে পারেনি নারী উইং!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ