• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পল্লবীতে গ্যাস থেকে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

রিপোর্টার নাম: / ১৪২ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে সাত জন দগ্ধের ঘটনায় স্বপ্না (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি পোশাককর্মী ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচে। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে বিভিন্ন সময়ে একই বাসার ভাড়াটিয়া আব্দুল খলিল, তার স্ত্রী রুমা আক্তার ও তাদের দুই ছেলে মোহাম্মদ ও আব্দুল্লাহ মারা যান। এছাড়াও দগ্ধদের মধ্যে মৃত স্বপ্নার স্বামী শাহজাহানকে (৩৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্বপ্না শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আব্দুল মালেকের মেয়ে। 

গত ২৪ নভেম্বর রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ সি ব্লকের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনসহ মোট সাত জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ভোরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হচ্ছেন, রঙ মিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২) এবং তাদের তিন ছেলে আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। এছাড়াও একই বাসার ভাড়াটিয়া স্বামী-স্ত্রী পোশাককর্মী স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৫)। 

চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বর্তমানে এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ