• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

ঘরের মাঠে এবার লেগানেসের কাছে হারলো বার্সা

রিপোর্টার নাম: / ৯২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
ঘরের মাঠে এবার লেগানেসের কাছে হারলো বার্সা

আগের ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার ওপর চাপ তৈরির সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। পর দিন কাতালানরাও ধাক্কা খেয়েছে! লা লিগায় টেবিলের নিচের দিকে থাকা লেগানেস তাদের ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। নিজেদের ঘরের মাঠে এটি বার্সার টানা দ্বিতীয় হার। 

অথচ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে অনেক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সা। মাস খানেকের বেশি সময় ধরেই লিগে ধুঁকছে তারা। যাদের সর্বশেষ ৬ ম্যাচে জয় মাত্র একটি। 

একমাত্র গোলটি হয়েছে ম্যাচের চতুর্থ মিনিটে। কর্নার থেকে আনমার্কড সফরকারী অধিনায়ক গঞ্জালেস হেড করে জাল কাঁপিয়েছেন। তার পর থেকে আক্রমণ শাণিয়ে গেছে স্বাগতিকরা। অথচ বল দখলে ৮০ শতাংশ এগিয়ে থাকার পরও বার্সা সমতাসূচক গোল পায়নি। লেগানেসের গোছানো রক্ষণের সামনে বার বার খেই হারিয়েছে। ২০টি শট নিলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়েছে ১৬বার।  আর যখন লক্ষ্যে পাঠিয়েছে তখন সেটা রুখে দিয়েছেন লেগানেস গোলকিপার মার্কো দিমিত্রভ।  প্রথমার্ধেই দর্শনীয় তিনটি সেভ করেছেন তিনি। বিরতির পর তো দারুণ সব সুযোগ হাতছাড়া করেছেন দানি ওলমো, লামিনে ইয়ামাল ও রাফিনহারা। লেভানডোভস্কি আর জুলস কুন্দেরা তো সহজ সুযোগই হাতছাড়া করেছেন। 

হারলেও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষেই। তাদের সমান ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদও এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। অপর দিকে বার্সেলোনায় প্রথমবারের মতো জয় পাওয়া লেগানেস অবনমন অঞ্চল থেকে ১৫ নাম্বারে জায়গা করে নিয়েছে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ