• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

লঙ্কা টি-টেন চ্যাম্পিয়ন বাংলা টাইগার্স

রিপোর্টার নাম: / ১৪৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

শ্রীলঙ্কান টি-টেন সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। 

 

জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রান তোলে তারা। জবাবে খেলতে নেমে ১০৭ রানে থেমে যায় জাফনা কিংস। তাতে ২৬ রানের জয়ে শিরোপা ঘরে তুলেছর সাব্বির-মোসাদ্দেকদের নিয়ে গড়া বাংলা টাইগার্স। কদিন আগেই জিম-আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স। এবার তারা জিতলো লঙ্কা টি-টেন লিগ।

 

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে নেমে কোহলার-ক্যাডমোর ও কুশল মেন্ডিস ভালো শুরু করলেও দ্রুত ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাফনা। ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনের আগুন ঝরানো বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। যদিও অন্যপ্রান্তে টম অ্যাবল ২৭ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন। 

 

গ্লিসন ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। শানাকা ৪ রান দিয়ে নেন ২ উইকেট।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও কুশল পেরেরা ৩৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৯ রানে কুশল ফিরলে জুটি ভাঙে তাদের। এরপর বাংলা টাইগার্সের সাব্বির রহমান শুরুটা করেন আগ্রাসী ব্যাটিংয়ে। মালশা থারুপাতির প্রথম দুই বলে পরপর ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও তৃতীয় বলেই টম কোহলার-ক্যাডমোরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮ বলে ১৬ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে মোহাম্মদ শাহজাদ ও শেভন ড্যানিয়েলের ব্যাট থেকে। অধিনায়ক দাসুন শানাকা খেলেন ২১ রানের ইনিংস। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ