• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

‘বাংলাদেশ ফুটবলের জন্য আনন্দের দিন’

রিপোর্টার নাম: / ১২৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ দলে খেলার জন্য ফিফা থেকে ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী। এখন আর লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে কোনও বাধা নেই তার। এমন সুখকর সময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের উচ্ছ্বাস আড়াল করতে পারেননি। এটাকে আনন্দের দিন বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুখবরটি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য কিছু করতে পারা সব সময় আনন্দের। আমি আমার দায়িত্ব পালনের এই আনন্দটিই উপভোগ করতে চাই। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অতি আনন্দের একদিন আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনও বাধা নেই।’

তিনি আরও লেখেন, ‘ফিফার কাছ থেকে সর্বশেষ ছাড়পত্রটিও পেয়ে গিয়েছি আমরা। বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন হামজা চৌধুরী, মুখিয়ে আছেন গর্বের বাংলাদেশের জার্সি গায়ে তুলতে। নিজ দেশের হয়ে খেলায় আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। নিজ ঘরে তোমাকে স্বাগত জানাই, হামজা।’

এর আগে বাংলা ট্রিবিউনকে বাফুফে সভাপতি বলেন, ‘হামজা বাংলাদেশের ফুটবলারদের জন্য নতুন করে প্রেরণা হবেন। আমরা শিগগিরই সমর্থকদের জন্য নতুন সব কিছু শেয়ার করবো। বিশেষ করে অফিসিয়াল ম্যাচ নিয়ে।’

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ