• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দারুণ শুরুর পর ফিরলেন লিটন

রিপোর্টার নাম: / ১৩১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫ ওভারে ৪৪/১ (পারভেজ ২৯*, তানজিদ ০*; লিটন ১৪)

চলতি সিরিজে রান পেতেই সংগ্রাম করতে হচ্ছিল লিটন দাসকে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ফিরেছেন ০ ও ৩ রানে। সর্বশেষ ম্যাচে ওপেনিংয়েও নেমেছিলেন। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে রান পেতে শুরু করেছিলেন তিনি। পারভেজ হোসেনকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন। যদিও বেশি দূর যেতে পারলেন না। দলের ৪৪ রানে রোমারিও শেফার্ডের বলে মেরে খেলতে গিয়ে তালুবন্দি হয়েছেন ১৪ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ৩টি চার।  

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টে প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার তাদের হোয়াইটওয়াশ করার মিশন। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

একাদশে কারা

আগের ম্যাচে সৌম্য সরকার চোট পাওয়ায় এই ম্যাচে একটি পরিবর্তন আসতোই। ফলে তার জায়গায় খেলছেন পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন আছে দুটি। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, ও ওবেড ম্যাককয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ