• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেমিতে লিভারপুলকে আতিথ্য দেবে টটেনহাম

রিপোর্টার নাম: / ১৩৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে টটেনহাম হটস্পার। নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। শেষ চারে তারা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে। আর্সেনাল সেমিতে নিউক্যাসল ইউনাইটেডকে আতিথ্য দেবে।    

অথচ স্পারদের ঘরের মাঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ম্যানইউ। একটা পর্যায় পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল টটেনহাম। ডমিনিক সোলানকির জোড়া ও কুলুসেভস্কির এক গোলে ৫৪ মিনিটেই তিন গোলে এগিয়ে যায় তারা। কিন্তু স্বাগতিক দর্শকদের তার পরেই নখ কামড়ানো ম্যাচের পরিস্থিতিতে ফেলে দেয় ম্যানইউ। সাত মিনিটে দুটি গোল শোধ দিয়ে স্কোর লাইন করে ৩-২। কিপার ফ্রেজার ফরস্টারের দুই ভুলে একটি করে গোল শোধ দেন বদলি জশুয়া জিরকজি ও আমাদ দিয়ালো। তার পর বেশ কয়েকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করে ম্যানইউ। 

এর আগেও অগ্রগামিতা পেয়ে ম্যাচ হারের নজির ছিল স্পারদের। সর্বশেষ ঘরের মাঠে চেলসির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৪-৩ ব্যবধানে হারে তারা।  তাই এই ম্যাচ নিয়েও শঙ্কা জাগে। কিন্তু ৮৮ মিনিটে সং হিউং মিন চতুর্থ গোল তুলে নিলে ম্যাচটা আবার স্পারদের দিকে হেলে পড়ে। যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে জনি ইভান্স তৃতীয় গোল এনে দিলেও ম্যানইউ আর শেষটায় ভাগ্য বদলাতে পারেনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ