• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার নাম: / ১৪৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে পাত্তা দিলো না বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারের খেলায় রান আউটের পসরা সাজিয়ে প্রতিপক্ষকে মাত্র ৫৪ রানে থামায় তারা। তারপর ১ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সুমাইয়া আক্তারের দল।

নেপালের হয়ে ক্রিজে নামা ৯ ব্যাটারের মধ্যে কেবল সাবিত্রী ধামি (১১) দুই অঙ্কের ঘরে রান করেন। তার পরের সর্বোচ্চ ৯ রান অধিনায়ক পুজা মাহোতার ব্যাটে ছিল।

দুই ওপেনারসহ চার জনকে রান আউট করে বাংলাদেশ নেপালকে বিপদে ফেলে।

বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোয়া ও হাবিবা ইসলাম একটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে ফাহমিদার ৩২ বলে ২৬ রানের অপরাজতি ইনিংসে ৯.৫ ওভারে জিতে যায় বাংলাদেশ। তার সঙ্গে মোসাম্মৎ ইভা (১৮) ওপেনিংয়ে ৪৬ রানের জুটি গড়ে সহজ জয়ের ভিত গড়ে দেন। সুমাইয়া আখতার ১০ রানে অপরাজিত ছিলেন। ১ উইকেটে ৫৮ রান করে বাংলাদেশ।

রবিবার ফাইনালে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।

একই দিনে শ্রীলঙ্কাকে ৯৮ রানে থামিয়ে ৪ উইকেটে জিতে ভারত। 

এই টুর্নামেন্টে বাংলাদেশ একমাত্র হার দেখেছে ভারতের কাছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ