• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এশিয়া কাপ জয়ীদের জন্য বিসিবির বড় অঙ্কের অর্থপুরস্কার ঘোষণা

রিপোর্টার নাম: / ১২৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশে ফিরে বিসিবি পরিচালকদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা শিরোপা জয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। শোনা যাচ্ছিল, বিসিবির কাছ থেকেও বোনাস পেতে যাচ্ছেন তারা। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো।

গত ৮ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। কাপ জিতে পরের দিন দেশে ফিরে বিমানবন্দরে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সংবর্ধনা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তখন থেকেই বলাবলি হচ্ছিল, বাইরে থেকে দেশে ফিরলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বড় অর্থপুরস্কারের ঘোষণা দিবেন।

আজ শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ সেই ঘোষণা দেন। তিনি জানান, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ