• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

এবার জেসুসের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে দিলো আর্সেনাল

রিপোর্টার নাম: / ১২০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আবারও রাজত্ব করলেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে শনিবার সেলহার্স্ট পার্কে প্যালেসকে উড়িয়ে দিলো আর্সেনাল। তাতে লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামালো তারা।

আর্সেনাল ৫-১ গোলে জিতেছে প্যালেসের মাঠে। গত বুধবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে জেসুসের হ্যাটট্রিকে ৩-২ গোলে প্যালেসকে হারায় গানাররা। দুই ম্যাচে পাঁচ গোল! অথচ এর আগের ৩৩ ম্যাচে মিকেল আর্তেতার দলের হয়ে মাত্র এক গোল করেছিলে তিনি।

১৫ মিনিটের মধ্যে দুই গোল করেন জেসুস। অবশ্য মাঝে একটি গোল শোধ দিয়েছিল প্যালেস। অবশ্য বিরতির আগে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন জেসুস। তার হেড পোস্টে লাগে, ফিরতি শটে ৩-১ করেন কাই হ্যাভার্জ।

জেসুস চতুর্থ গোলেও রেখেছেন অবদান। স্বদেশী গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করান তিনি। মৌসুমের প্রথম লিগ গোল করে প্যালেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেকলান রাইস।

আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টকে টপকে তৃতীয় স্থানে উঠলো। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট লিভারপুরের, দুই নম্বরে থাকা চেলসি ১৬ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ