• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]

গাজীপুরে কারখানায় আগুনের ঘটনায় আরেকটি লাশ উদ্ধার

রিপোর্টার নাম: / ১০৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শ্রীপুরে এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার (২২ ডিসেম্বর) রাতে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে মোট দুই জনের লাশ উদ্ধার করা হলো। দুটি লাশ আগুনে পুড়ে পুরোটা পুড়ে গেছে। ধারণা করছি অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রথম দিকেই দুটি কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের সময় তারা পুড়েছেন।

রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ