• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হুথিদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

রিপোর্টার নাম: / ১১৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রবিবার (২২ ডিসেম্বর) তিনি অভিযোগ করেছেন, হুথিরা বৈশ্বিক নৌযান ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের অক্ষশক্তির সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুথিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

এই বক্তব্য তিনি এমন এক সময় দেন, যখন শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এলাকায় আঘাত হানে এবং এতে কয়েকজন সামান্য আহত হন।

বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোতে হামলা চালায়। কর্মকর্তারা জানান, গাজা যুদ্ধে ১৪ মাস ধরে হুথিদের চালানো শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়।

শনিবার যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট হামলা চালিয়ে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে।

নেতানিয়াহু বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করব। শক্তি, সংকল্প ও কৌশলের সঙ্গে আমরা হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। সময় লাগলেও ফলাফল একই থাকবে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযানে একাধিকবার হামলা চালিয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই হুথিদের হুমকি মোকাবিলায় তাদের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ