• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্রাজিলের পর্যটন শহরে বিমান দুর্ঘটনা, নিহত ১০

রিপোর্টার নাম: / ১১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান দোকানের ওপর ভেঙে পড়েছে। দুর্ঘটনায় ১০ আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, দুঃখজনকভাবে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই।

রাষ্ট্রীয় জননিরাপত্তা দফতর জানিয়েছে, দুর্ঘটনার পর সৃষ্ট অগ্নিকাণ্ডে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনি, এরপর একটি বাড়ির দ্বিতীয় তলায় আঘাত করে এবং পরে একটি আসবাবের দোকানে ভেঙে পড়ে। ধ্বংসাবশেষ আশপাশের একটি হোটেল পর্যন্ত পৌঁছে যায়।

পর্বতমালার কোলে অবস্থিত গ্রামাদো রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। চলতি বছর শহরটি নজিরবিহীন বন্যার শিকার হয়েছিল। বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটে, অবকাঠামো ধ্বংস হয় এবং রাজ্যের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ও দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ