• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোর্টার নাম: / ২১০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা গাড়ির (ইঞ্জিন চালিত অবৈধ যান) চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহোযোগী পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত পক্রিয়া শেষে মরদেহ তার পরবারের কাছে হস্তান্তর করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ