• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হুথিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করতে ইসরায়েলের কূটনৈতিক উদ্যোগ

রিপোর্টার নাম: / ১২৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে উদ্যোগ নিতে ইউরোপের বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই কূটনৈতিক উদ্যোগ হুথিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুথিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে।

এই হামলার ফলে আন্তর্জাতিক নৌরুট বিঘ্নিত হয়েছে। অনেক কোম্পানিকে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়সাপেক্ষ পথে চলাচল করতে বাধ্য হতে হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র এক বিবৃতিতে বলেছেন, হুথিরা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো প্রথম ও মৌলিক পদক্ষেপ।

বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড ও ইসরায়েল হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব-জাফা এলাকায় আঘাত হানে। এতে ১৪ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ