• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাইকারী ধরতে গিয়ে পাওয়া গেলো থানা থেকে লুট হওয়া অস্ত্র

রিপোর্টার নাম: / ১৫৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় অস্ত্র দুটি। সেইসঙ্গে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়, এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এ সময় সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। সেগুলো উদ্ধার করে থানায় আনার পর নিশ্চিত হওয়া গেছে, গত আগস্ট মাসে থানা থেকে লুট হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে সেগুলো পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ