• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেন মাইকেল চাকমা

রিপোর্টার নাম: / ১৪২ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগপত্র দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা। গুম করার ঘটনায় আজ সোমবার তিনি এই অভিযোগপত্র দাখিল করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাসহ মোট ৯ জনের বিরুদ্ধে মাইকেল চাকমা অভিযোগ দাখিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ছাড়া বাকি আটজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ জানিয়ে এসেছিলেন মাইকেল চাকমা। সে দিন তিনি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়াও জেনে এসেছিলেন। সে দিন মাইকেল চাকমা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি যে প্রতিহিংসার শিকার হয়েছি, প্রধান আসামি হিসেবে আমার গুমের জন্য শেখ হাসিনাকেই দায়ী করছি। তার সঙ্গে আরও যারা জড়িত ছিল, তাকে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ দেব। লিখিত অভিযোগে বিস্তারিত দেওয়া হবে।’

মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিনি ফিরে আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ