• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম: / ১৪৫ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

খুলনার সুমন সাউন্ড, লাইট ও ডেকোরেটরের সরঞ্জাম সহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট এবং শিল্পী ও কলাকুশলদের ওপর সন্ত্রাসী হামলাকারিদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল সাউন্ড, লাইট, ডেকোরেটর ব্যবসায়ী ও শিল্পী কলাকুশলীবৃন্দের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সাউন্ড, লাইট ও ডেকোরেটর সমিতির নড়াইল সদর উপজেলার সহ-সভাপতি বিশ্বনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক চয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তফসীর উদ্দিন, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, শিল্পী সমাজের প্রতিনিধি প্রতুল হাজরা, সদস্য কামরুল ইসলাম, মোঃ লিটন মোল্যা, অলিম হাসান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরো বাড়বে। আমরা সমাজের বড় একটা অংশে জুড়ে রয়েছি। আমাদের ছাড়া কোন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সহ কোন অনুষ্ঠানই সফল করা যায় না। তাই সন্ত্রাসীদেও দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চির করার দাবি জানান বক্তারা।

 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকার সুমন সাউন্ড এবং এর কলাকুশলীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ