• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

‘স্কুইড গেম ২’ ঝড় তুলেছে।

রিপোর্টার নাম: / ১৩৯ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

২০২১ সালের ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। এমিসহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে।

গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। রীতিমতো ঝড় তুলেছে। দ্য কোরিয়া টাইমস এক প্রতিবেদনে লিখেছে, মুক্তির এক দিনের ব্যবধানে ব্যবধানে নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘স্কুইড গেম ২’।

ফোর্বস লিখেছে, নেটফ্লিক্স সক্রিয় থাকা বিশ্বের ৯৩টি দেশ থেকে সিরিজটি দেখছেন দর্শকেরা; প্রতিটি দেশেই তালিকার শীর্ষে রয়েছে সিরিজটি। শেষ পর্যন্ত সিরিজটি কোথায় গিয়ে থামে, সেটাই দেখার বিষয়।

থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন। পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেককে দেখা গেছে।

এর আগে গত আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল, সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ