• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর গাবতলীতে দিনমজুরকে ‘পিটিয়ে’ হত্যা করা হয়েছে।

রিপোর্টার নাম: / ১৫৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

রাজধানীর গাবতলীর দ্বীপনগরে ‘পূর্ববিরোধের’ জেরে মুকুল শেখ (৩৭) নামের এক ব্যক্তিকে ‘পিটিয়ে’ হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় তাঁর ভাই রাব্বানি শেখ আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানান আহত রাব্বানি শেখ। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মুকুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মুকুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। বাবার নাম দুলাল শেখ। মুকুল পেশায় দিনমজুর ছিলেন।

ভাই রাব্বানি শেখ বলেন, তাঁরা রাজধানীর মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করে আসছিলেন। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধে জেরে গতকাল রাত ৮টার দিকে গাবতলীর দ্বীপনগর এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। তাঁদের পিটিয়ে আহত করেন। মুকুল গুরুতর আহত হন। আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মুকুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ