• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

বাসচালক বাবার সন্তান এখন ব্যক্তিগত উড়োজাহাজের মালিক

রিপোর্টার নাম: / ১২৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

তিনি গায়ক। অভিনেতাও বটে। গত বছরের অন্যতম সেরা অভিনেতা তিনি। গায়ক হিসেবেও তুমুল জনপ্রিয় তিনি। তাঁর কনসার্টের টিকিট পেতে ভক্তদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। তিনি দিলজিৎ দোসাঞ্জ। ভারতীয় এই গায়ক-অভিনেতার জন্মদিন আজ। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে যাওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।

বাবা পেশায় বাসচালক, তাই শৈশব কেটেছে আর্থিক অনটনেই। পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে জীবন শুরু। তারপর একটু একটু করে লড়াই করে এগিয়েছেন। আজ তিনি আন্তর্জাতিক তারকা।

সারা দুনিয়ায় ছড়িয়ে আছে তাঁর ভক্তরা। কখনো সিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কখনো আবার টেলর সুইফটের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। দেশ-বিদেশের মঞ্চে তাঁর অনুষ্ঠানে ঝড় তোলেন অনুরাগীরা। পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের আজ ৪১ বছর পূর্ণ হলো।

মাত্র ১৬ বছর বয়স থেকে স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র ১৮ বছরে প্রথম উপার্জন তাঁর। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে ৩ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। ২০০৪ সালে প্রথম অ্যালবাম মুক্তি পায় দিলজিতের। নাম ছিল ‘ইশক উড়া অদা’।

তৃতীয় অ্যালবাম থেকেই পরিচিতি পাওয়া শুরু দিলজিতের। ‘স্মাইল’ নামে সেই অ্যালবামের প্রযোজনা করেছিলেন সুখপাল সুখ। এই অ্যালবামেই ছিল দিলজিতের জনপ্রিয় গান ‘নাচ দিয়া অলরান কুয়াইরাঁ’ ও ‘পগ্গান পোছভিয়ান ওয়ালে’।

গান গাইতে গাইতেই অভিনয়ের জগতে পা রাখেন দিলজিৎ। ২০১১ সালে ‘দ্য লায়ন অব পাঞ্জাব’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি। কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমে অভিনয়ের জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ।

‘গুড নিউজ’, ‘উড়তা পাঞ্জাব’, ‘অমর সিং চামকিলা’, ‘ক্রু’-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

একসময়ে মাত্র তিন হাজার রুপি পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক। পাঞ্জাবি এই শিল্পী মোট ১৭২ কোটি রুপির মালিক। গত বছরের ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’ ছবিতে অভিনয় করে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ