• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডুয়া লিপা কি বাগ্‌দান সেরেছেন

রিপোর্টার নাম: / ১৫০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

হাতে বড় এক আংটি। বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু ঘটনা কী, কিছুই খোলাসা করেননি। তবে এমন অনেক পরিস্থিতিই হয় যখন কিছু না বলেও প্রায় সবই বলে দেওয়া যায়। এই সময়ের অন্যতম চর্চিত গায়িকা ডুয়া লিপার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে করা হচ্ছে। এত আলোচনার উৎস অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবি। গতকাল পোস্ট করা এসব ছবিতে তাঁকে বাগ্‌দানের আংটি পরিহিত অবস্থায় দেখা গেছে। যা দেখে ভক্তরা মনে করছেন, বাগ্‌দান সেরে ফেলেছেন এই ব্রিটিশ গায়িকা।

কয়েক মাস ধরেই ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ তারকা ক্যালাম টার্নারের সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন ডুয়া লিপা। বড়দিনের উৎসবটা দুজনে একসঙ্গে কাটিয়েছেন। মনে করা হচ্ছে, উৎসবের আমেজেই বাগ্‌দানটা সেরে ফেলেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে বাঁ হাতের আঙুলে আংটি পরা দেখা গেছে গায়িকাকে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ছুটির আমেজ আপনাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠালাম।’

বাগ্‌দানের গুঞ্জন রটলেও ডুয়া লিপা বা ক্যালাম টার্নার কিছুই নিশ্চিত করে জানাননি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে ঘটনা সত্য। বড়দিনের ছুটিতে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বাগ্‌দান সেরেছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে লিপা ও টার্নারের প্রেমের গুঞ্জন রটে। এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁকে। দুজনেই কেউই অবশ্য পরে সম্পর্ক নিয়ে কথা বলেননি।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ