• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিয়ের আলোচনার মধ্যে ‘একা ঘর আমার’ নিয়ে আসছেন তাহসান

রিপোর্টার নাম: / ১৭৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

বিয়ের খবরে তুমুল আলোচনার মধ্যে প্রকাশ্যে আসছেন তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।

 

গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। দিনভর সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এক দিনের ব্যবধানে রোববারই তাহসানকে নিয়ে আলোচনার শেষ নেই।

বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই তারকা। আজ সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। ‘একা ঘর আমার’ গানটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন এই তারকা।

গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে। শনিবার পারিবারিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান খান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ