• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে ১২ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই জিপে থাকা পর্যটকেরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তবে তাঁদের কারও নাম জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে জিপে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। পর্যটনকেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে সাজেক-বাঘাইহাট সড়কের শিজকছড়া এলাকায় পৌঁছালে তাঁদের জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় জিপটি। এ সময় জিপে থাকা ১২ জন পর্যটকের সবাই কমবেশি আহত হন।

সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে খাদে পড়ে গিয়ে পর্যটকেরা আহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, সাজেক থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী জিপ উল্টে ১০ থেকে ১২ পর্যটক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ