• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ফিচার, আসছে এআই ইনফ্লুয়েন্সার সুবিধা

রিপোর্টার নাম: / ১৩১ জন দেখেছে
আপডেট : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে কনটেন্ট (আধেয়) তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তারকাও বনে গেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ওপর প্রভাব রাখতে সক্ষম ব্যক্তিরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। আর তাই বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী তারকাদের কাজে লাগিয়ে পণ্যের প্রচারণা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টি মাথায় রেখে এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার তৈরি করছে মেটা।

 

মেটার তৈরি এআই ইনফ্লুয়েন্সারগুলো স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের আকর্ষণের পাশাপাশি টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই ইনফ্লুয়েন্সারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মেটা।

 

মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা লক্ষাধিক এআই প্রোফাইল তৈরি করেছি। যেগুলো শুধু কনটেন্ট তৈরি নয়, ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। সাধারণ ইনফ্লুয়েন্সাররা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে কনটেন্ট তৈরি করেন। কিন্তু আমাদের এআই ইনফ্লুয়েন্সার তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে ও তাঁদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন মাত্রার কনটেন্ট তৈরি করতে পারবে।’

এআই ইনফ্লুয়েন্সারের কার্যক্রমে স্বচ্ছতা ও আস্থা আনার জন্য এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল যুক্ত করবে মেটা। এ বিষয়ে কনর হেইস বলেন, ‘আমরা প্রতিটি এআইভিত্তিক কনটেন্টে স্পষ্টভাবে লেবেল যুক্ত করব। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, তাঁরা এআই দিয়ে তৈরি কনটেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটি স্বচ্ছতা বজায় রাখতে ও আমাদের প্ল্যাটফর্মের প্রতি আস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ