• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়

রিপোর্টার নাম: / ১৪২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা ছয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দারুণ ফর্মে থাকা উড়ন্ত রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছিল আগে ব্যাট করা ফরচুন বরিশাল।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলা উপহার দেয় রংপুর। এলেক্স হেলসকে হারানোর ধাক্কা সামলে দেন রংপুরের ওপেনার তাওফিক খান। তাকে সঙ্গ দেন সাইফ হাসান।

 

ইফতেখার আহমেদ ও খুশদিল শাহর ব্যাটে রংপুরের ভিত্তি আরও মজবুত হয়। তাদের ৯১ রানের জুটি রংপুরকে লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে দিলেও খেলার রোমাঞ্চ গড়ায় শেষ ওভারের শেষ বল পর্যন্ত।

 

শেষ দিকে অনেকটা অসম্ভব পরিসংখ্যানকে সম্ভব করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ৭ বলে ৩২ রানে দুর্দান্ত ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে গিয়ে দারুণ ছক্কায় দলকে জেতান সোহান।

 

শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬। বরিশাল বল তুলে দিয়েছিল কাইল মায়ার্সের হাতে। পার্ট টাইম বোলার হলেও ১ ওভারে ২৬ রান নেওয়া যেকোনো ব্যাটারের জন্য কঠিনই বটে। সোহান সেই কঠিন কাজটাই করলেন। তার ব্যাটে ভর করেই ৭ ইউকেট হারিয়ে রংপুর তোলে ২০২ রান। যেখানে জয়ের জন্য দরকার ছিলো ১৯৮ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ