• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস

রিপোর্টার নাম: / ১২১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে উদ্যোগ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

ফেসবুককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাবেক স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনার সঙ্গে জড়িত অলিগার্ক ও রাজনীতিবিদরা তাদের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এই ব্যক্তিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াতে তাদের বিপুল অর্থ ব্যয় করছে।’

 

জবাবে ফেসবুকের মাতৃ সংগঠন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগ বলেন, ‘ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ অব্যাহত রাখবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ দেশ, এর জনসংখ্যা বিশ্বের অষ্টম বৃহত্তম।’

 

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং বন্ধ করার মেটার সিদ্ধান্ত- বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না।’

 

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে মেটার বৈশ্বিক বিষয়ক প্রধান স্যার নিক ক্লেগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এসময় অধ্যাপক ইউনূস মেটাকে বাংলাদেশের তরুণদের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ