• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশে অস্থিরতা সৃষ্টিতে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী : ফখরুল

রিপোর্টার নাম: / ১৫৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এজন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।

 

রবিবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।

 

দেশের অস্থিরতা দমনে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

 

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে এ আহ্বান জানাতে চাই। সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।

 

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলে জানান তিনি।

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন। চিকিৎসা চলছে।

 

গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ