• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেয়ার নিয়ে যত আলোচনা

রিপোর্টার নাম: / ১২০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ার নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সেই ইলেকট্রিক চেয়ারে জনপ্রিয় ইসলামি আলোচক রফিকুল ইসলাম মাদানিকে বসানো হয়েছিল বলে তিনি নিজেই দাবি করেছেন। তবে যারা আয়নাঘর ঘুরে এসেছেন, তারা বলছেন, সেটিকে প্রথমে অনেকেই ইলেকট্রিক শক চেয়ার ভেবে ভুল করেছেন। মূলত এটাতে হাত-পা মাথায় বেঁধে জোরে ঘুরানো হতো। আর এটা ইলেকট্রিক, তার প্রমাণ আছে- এটার সঙ্গে লাগানো তারের লেজ ছিল। মানে তার কেটে ফেলার পরও কিছু তার রয়ে গেছে। যেহেতু রিভলভিং চেয়ার শাস্তির সঙ্গে পরিচিত না, তাই অনেকে এটাকে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার ভেবেছেন। জানা গেছে, গুম কমিশন এই চেয়ারটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে। এটা লুকানো ছিল। কেউ কেউ বলছেন, এটি ইলেকট্রিক চেয়ার না। এই চেয়ারে বসিয়ে ভুক্তভোগীকে শক দেওয়া হতো না। এটি রিভলভিং চেয়ার, নিচে মোটর ফিট করা (একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে চেয়ারটি ঘোরে)। ভুক্তভোগীকে এই চেয়ারে বসিয়ে তার হাত-পা আটকিয়ে মোটরের সাহায্যে ফ্যানের মতো ঘুরিয়ে শাস্তি দেওয়া হতো। একটু খেয়াল করলে দেখা যায়- চেয়ারের নিচে হুকের মতো আছে। এতে নাট-বল্টুর সাহায্যে ফ্লোরে আটকে রাখা হতো। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালাগুলোর মধ্যে তিনটি পরিদর্শনের পর এগুলোকে ‘ভয়াবহ ও অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এবং কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি ‘আয়না ঘর’ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ