• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

রিপোর্টার নাম: / ৬৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত।

 

ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলা ভাষায় বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।

 

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই প্রথমবারের মতো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বক্তব্য দিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ