• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না: সাইফুল হক

রিপোর্টার নাম: / ৫১ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার অকার্যকর হলে জাতীয় নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা হটকারী ও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার সামিল। কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই।

 

তিনি বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পরও সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকেও ক্ষমা করবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। জানমালের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে।

 

আজ সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট চলাকালে অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায় না।

 

তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

 

টাঙ্গাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, পার্টির জেলা সংগঠক মাহমুদুল হাসান পিপলু, সুমন খান মাহবুব, আওয়াল মাহমুদ, কেশব চন্দ্র সুকুমার, গোলাম রাজী রাজিব, এডভোকেট সাইফুল ইসলাম, নাসির উদ্দিন ভূইয়া। সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, জেএসডির জেলা সভাপতি মতিউর রহমান মতি, সিপিবির সাধারণ সম্পাদক ওয়াহিজ্জামান মতি, ভাসানী অনুসারী পরিষদের নেতা খোরশেদ আহমেদ প্রমুখ।

 

সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ