• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

রিপোর্টার নাম: / ৮৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার মর্জিনার মায়ের কলোনি এলাকায় আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তি পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩) তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতিআলম বাজারের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত নুর জাহান একই জেলার মাইজদী থানার স্থায়ী বাসিন্দা। তারা ওই কলোনিতে ভাড়া থাকতেন।

 

হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন রিকশা চালানো, ইটভাটায় কাজ করাসহ বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। তিনি একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি পঞ্চমবারের মতো বিয়ে করায় তার চতুর্থ স্ত্রী তাকে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

 

অভিযুক্ত নুর জাহানকে পুলিশ গ্রেফতার করেছে। আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ