• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নে আনসার কাজ করে যাচ্ছে : মহাপরিচালক

রিপোর্টার নাম: / ১১১ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি, সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি হলেও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এই বাহিনী কাজ করে যাচ্ছে।

 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে। আমাদের ৬০ লাখের যে ডাটাবেজ, সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। গত আগস্টের পর থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকি সেগুলোকে ঠেকানো সম্ভব। এ বছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার প্রশিক্ষণ নিবেন। ইতিমধ্যে ডাটাবেজ তৈরি হয়েছে।

 

ইউনিয়ন পর্যায়ে দলনেতাদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা করে দেখাতে পারবো। আমাদের ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে যেতে চাই।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন ৭ ফিল্ড আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমিল রাজী, র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

 

এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা। অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বন্দর উপজেলা কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার ও রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ