নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন যে, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মাছউদ।
ইসি মাছউদ বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।
তিনি বলেন, হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন
ঠিকানা:
মিরপুর-১৪, ঢাকা-১২১৬
ফোন: +৮৮০১৭৬৬-৪৮৫৪৫৯
All rights reserved © 2025 Tnews24