• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এমন রাজনীতি চাই যেখানে পরিবার পরিচয় মুখ্য হবে না : তাসনিম জারা

রিপোর্টার নাম: / ৯৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আজকে আমরা শুধু নতুন একটা রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি, বিগত বছর গুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে পতারণা। অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।

 

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।

 

ডা. তাসনিম জারা বলেন, আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক। কারণ আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি। আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না।

 

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারে কুক্ষিগত থাকবে না। ক্ষমতা থাকবে জনগণের হাতে।

 

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারও পণ্যে পরিণত হবে না। সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শিঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

 

এর আগে বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ