• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]

‘রাম’ নয়, সিনেমায় ‘রাবণ’ হতে চান যশ

রিপোর্টার নাম: / ৮১ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
‘রাম’ নয়, সিনেমায় ‘রাবণ’ হতে চান যশ

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এ ছবিতে রাম-সীতারূপে পর্দায় আসবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। তবে নীতেশ তিওয়ারি সবচেয়ে বড় চমক দিতে চলেছেন লঙ্কাপতি রাবণের ভূমিকায় কন্নড় সুপারস্টার যশকে এনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।

‘রামায়ণ’ নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রকল্প। রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর এবং সাই পল্লবীকে এনে তিনি নতুন জুটি উপহার দিচ্ছেন। তবে দর্শকের জন্য বড় চমক, রাবণের চরিত্রে প্যান ইন্ডিয়া তারকা যশের নামটি। সাধারণত বড় পর্দার সুপারস্টাররা নেতিবাচক চরিত্র থেকে নিজেদের দূরেই রাখেন। আর সেখানে রাবণের চরিত্রে যশের মতো সুপারস্টার কী করে অভিনয় করছেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ যশ।

 

তিনি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে যশ বলেছেন, ‘রাবণের চরিত্রটি আমার জন্য বিশেষ। আমি অন্য কোনো কারণবশত এ চরিত্রে অভিনয় করছি তা কিন্তু নয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে রাম বা অন্য কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাইব কি না। আমার জবাব তখন না-ই হবে। আমি সরাসরি না করে দেব। রাবণের চরিত্রে ভিন্ন ভিন্ন স্তর আছে। আর এ বিষয়টা আমার দারুণ পছন্দ। রাবণের চরিত্রটিকে নানানভাবে তুলে ধরা সম্ভব। সত্যি বলতে আমি রাবণের চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত রোমাঞ্চিত।’

 

গত বছর থেকে ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যশ মুম্বাইয়ের অক্ষা বিচে এই ছবির শুটিং শুরু করেছেন। রণবীর ও সাই পল্লবী নিজের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। যশ এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘রামায়ণে’ সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি ছবিটিকে দুই ভাগে রিলিজ করবেন। প্রথম ভাগটি ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। আর শেষ ভাগটি আসবে ২০২৭ সালে। জানা গেছে, ‘রামায়ণ’ ছবির বাজেট ৮০০ কোটি মতো।

 

কেজিএফ’ ছবির চূড়ান্ত সফলতার পর যশের জনপ্রিয়তা এখন দেশজুড়ে। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে এই তারকার নাম। যশকে আগামী দিনে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিতে তাঁকে বেশ কিছু লোমহর্ষ অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ