• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে : দুদু

রিপোর্টার নাম: / ৯২ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়- তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে।

 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ক্ষমতার বাইরে ছিল। সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতো, এখনো সেই সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করছে। কোনো পরিবর্তন হয় নাই।

 

শেখের বেটির আমলে যেমন গুম, খুন, ছিনতাই হতো এখনো তাই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ আতঙ্কে আছে। ঘর থেকে বের হতে ভয় পায়। এসময় অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান শামসুজ্জামান দুদু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ