• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
  • [কনভাটার]

নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা

রিপোর্টার নাম: / ৫৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা

নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায় কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।

 

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

 

অর্থ উপদেষ্টা বলেন, দেশে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে সেটি পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।

 

তিনি বলেন, বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

 

সালেহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ