• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি

রিপোর্টার নাম: / ৬৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি

রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

আজ বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

এতে বলা হয়েছে, রমজানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর সংবাদমাধ্যমকে বলেন, রমজান মাসে মানুষের দুর্ভোগ ও যানজট এড়ানোর জন্য যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা এটাকে স্বাগত জানাই।

 

একইসঙ্গে সড়কে যানজট কমাতে অন্যান্য উদ্যোগগুলোও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ