• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল

রিপোর্টার নাম: / ৯১ জন দেখেছে
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা।

 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে শেষ হয়।

 

শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে, যা এদেশের প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে।

 

এসময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ