• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

এখনও বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

রিপোর্টার নাম: / ১০২ জন দেখেছে
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের মরদেহ এখনও ফেরত দেয়নি দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

তবে মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ভারতীয় খাসিয়াদের আঘাতে খুন হন বাংলাদেশি যুবক শাহেদ মিয়া (২৫)। তিনি কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

 

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘লাশ এখনও ফেরত পাওয়া যায়নি। তবে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে লাশ ফেরতের বিষয়ে আলোচনা চলছে। ভারতের বিএসএফ ও পুলিশ লাশ নিয়ে সীমান্তে আসলে আমরা গিয়ে নিয়ে আসবো।’

 

এর আগে বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে বিএসএফকে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িত ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ