• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি

রিপোর্টার নাম: / ১০৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করতে যাচ্ছেন দলটির নেতারা।

 

রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া পেশাজীবীদের সম্মানে আগামী ২১ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠেয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন স্থগিতের কথা জানিয়েছিল বিএনপি।

 

ওইদিন রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো। এর একদিনের মাথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইফতারের নতুন তারিখ জানালো বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ