• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]

পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : মাহফুজ আলম

রিপোর্টার নাম: / ১০২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। জনগণকে সেবা দেওয়াই সরকারের মূল কাজ। তাই পরাজিত শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে।

 

মঙ্গলবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থাকে অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে। এর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ, এটি মোকাবিলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতেও বাসসকে কাজ করতে হবে। সেজন্য কর্মরত কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

মতবিনিময় সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদসহ কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ