• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষকের শাস্তির দাবিতে পল্টন এলাকায় মুসল্লিদের বিক্ষোভ

রিপোর্টার নাম: / ১১৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।বিক্ষোভ মিছিলকে ঘিরে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।সমাবেশে বক্তারা বলেন, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে।স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না বলেও বক্তারা উল্লেখ করেন।এসময় বিক্ষোভ মিছিলে তাদেরকে ‘ ফাঁসি দে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ ধর্ষকের জায়গা, বাংলাদেশে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ